ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ বৌদ্ধ ধর্মগুরু আটক

Link Copied!

Yabaবান্দরবান প্রতিনিধি : বান্দরবানে দুই হাজার পিস ইয়াবাসহ এক ভান্তেকে (বৌদ্ধ ধর্ম গুরু) আটক করেছেন গোয়েন্দা সংস্থা।
বুধবার দুপুর ২টার সময় বান্দরবান শহরের হিলবার্ড বোর্ডিং এলাকা থেকে বৌদ্ধ ধর্মের লাল কাপড় পরিহিত ভান্তেকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই।
আটককৃত ক্যম্পাইয়া মার্মা বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের পুলুচাউ মার্মার ছেলে।
এনএসআই সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান এনএসআইয়ের সহকারী পরিচালক শাহজাহানের নেতৃত্বে সহযোগীসহ অভিযান চালিয়ে শহরের হিলবার্ড বোর্ডিং এলাকা থেকে ইয়াবা পাচারকারী ভান্তেকে আটক করে। পরে তার ব্যাগ থেকে প্যাকেটভর্তি ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার আলাপচারিতায় তাকে মায়ানমারের বাসিন্দা বলে গোয়েন্দারা সন্দেহ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে এনএসআই দপ্তরে রাখা হয়েছে।