ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএই’র নতুন মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান

Link Copied!

PD-SIRনিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র নতুন মহাপরিচালক হিসেবে কৃষিবিদ মো. হামিদুর রহমান নিয়োগ পেয়েছেন। গত ৩০ জুন সরকারি আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

মো. হামিদুর রহমান ১৯৮২ সালে থানা সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর ডিএই’র বিষয়বস্তু কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সি’র বহিরাঙ্গন কর্মকর্তা, ডিএই’র থানা কৃষি কর্মকর্তা, সহকারী পরিচালক (উদ্ভিদ সংরণ উইং), কৃষি অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ডিএই’র ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মো. হামিদুর রহমান ১৯৫৮ সালের ১৬ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. ইসলাম আলী ও মাতা আম্বিয়া খাতুন। মো. হামিদুর রহমান ১৯৭৩ সালে দর্শনার মেমনগর হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭৫ সালে দর্শনা কলেজ থেকে এইচএসসি, ১৯৮১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে বিএসসি (অনার্স), ২০০৭ সালে এশিয়ান ইউনিভারসিটি থেকে এমএসএস সম্পন্ন করেন। মো. হামিদুর রহমানের স্ত্রী গুল-ই-রুবা। ব্যক্তি জীবনে হামিদুর রহমান দুই সন্তানের জনক; জ্যেষ্ঠ পুত্র প্রকৌশলী মো. গালিব হোসেন এবং কনিষ্ঠ পুত্র প্রকৌশলী মো. রাকিব আহসান।

মো. হামিদুর রহমান কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি), বাংলাদেশের আজীবন সদস্য, কেআইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিসিএস কৃষি এসোসিয়েশনের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি, বাংলাদেশ এগ্রো ফরেস্ট্রি সোসাইটি ও বাংলাদেশ সীড সাইন্স সোসাইটির আজীবন সদস্য। সাহিত্যপাগল মো. হামিদুর রহমান চুয়াডাঙ্গাস্থ অরিন্দম সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। কর্মজীবনে দাপ্তরিক দায়িত্ব পালনে উগান্ডা, ভিয়েতনাম, চীন, নেপাল, মালয়েশিয়া, মাদাগাস্কার, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন তিনি। ব্যক্তি ও কর্মজীবনে মো. হামিদুর রহমান অত্যন্ত বিনয়ী, সৎ, কর্মনিষ্ঠ ও সদালাপী একজন মানুষ।