ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মগবাজারে ছিনতাই ও রুবেল হত্যায় গ্রেপ্তার ৬

Link Copied!

DBনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে একটি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে বাড্ডার মুন্সিবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এই চক্রটি গত ২৪ জুন অ্যাকুয়ামেনির ডিস্ট্রিবিউশন লিমিটেডের অফিসকর্মী সেলিম আক্তারকে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই ও ৮ জুন রামপুরায় রুবেল হোসেনকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. ওমর ফারুক, আল আমিন, শ্রী পবিত্র সমাদ্দার, মো. রাকিব, জহিরুল ইসলাম জাকির, রিফাত হোসেন ও জাকির হোসেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল এবং ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধে চলমান অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।