ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামরুলের মন্ত্রিত্ব থাকায় তদন্ত সঠিক হয়নি

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম স্বপদে বহাল থাকায় খাদ্য অধিদপ্তরের গম কেলেঙ্কারি ঘটনার তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
একই সঙ্গে তিনি বলেন, ‘কামরুল ইসলাম এখনও স্ব-পদে বহাল আছেন। তাই পচা গম আমদানির জন্য তদন্ত প্রভাবিত হয়েছে, নিরপেক্ষ হয়নি।’
মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
কামরুল ইসলামের উদ্দেশে করে আসাদুজ্জামান রিপন বলেন,‘গমের প্রতিটি বস্তার ৭২ কেজি গম ছিল না। আর গমও ছিল নিম্নমানের। কিন্তু এত কিছুর পর গম কেন ফেরত দেয়া হলো না। এই বিষয়টি জাতি আপনার কাছ থেকে জানতে চায়। আশা করি, লাজ লজ্জার বালাই থাকলে আপনি পদত্যাগ করবেন।’
তিনি বলেন, ‘গরীব মানুষদের জন্য পচা গম আমদানি করে কামরুল যে কেলেঙ্কারি ঘটিয়েছেন এজন্য মন্ত্রিসভা থেকে তাকে বাদ দিলে সরকারের ভাবমূর্তি আরো বাড়বে।’
পচা ও খারাপ গম রিসিভ না করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘গরীব মানুষের জন্য এসব গম এনে তাদের সঙ্গে রসিকতা করা হয়েছে। এরা কি মানুষ না?’
রিপন বলেন, ‘দুর্নীতিবাজ মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখলে সরকারের ভাবমূর্তি কমে যায়, এটা সরকারের বোঝা উচিত।’
এদিকে মির্জা ফখরুলকে পরিচ্ছন্ন, মার্জিত ও সুশিক্ষিত নেতা দাবি করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘আইন স্বাভাবিক গতিতে চলছে না। রাজনীতিবিদদের ক্রিমিনাল বানানো হচ্ছে। তাদেরকে ক্রিমিনাল হিসেবে প্রতিষ্ঠা করা সবা দলের জন্য খারাপ হবে।’
মির্জা ফখরুলকে সর্বোচ্চ আদালত থেকে টালবাহানা করে আটকে রাখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, দলের সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।