নিজস্ব প্রতিবেদক : হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার সেন্টজেপারসন হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক।
স্থানীয় সময় রোববার সকালে বুকে ব্যথা অনুভূত হলে তাকে ফিলাডেলফিয়ায় তার ছেলের বাসা থেকে হাসপাতালে জরুরিভাবে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করছেন। সোমবার দুপুরে টেলিফোন কথা হয় জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে।
মুশফিকুল ফজল আনসারী ড. ফারুকের বরাত দিয়ে জানান, ডাক্তাররা তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং আরো নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে বলে তিনি জানান। প্রসঙ্গত, ড. ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তার বাসায় বসবাস করছিলেন।

