ঢাকাTuesday , 30 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Link Copied!

accidentরাজশাহী প্রতিনিধি : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে বাস ট্রাক সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর একটার দিকে গোদাগাড়ির বসন্তপুর নাইস ভাটার সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর এলাকার শ্যামল দাস (৩০) ও জয়পুরহাট এলাকার মানিক (২৮)।
গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী এসএ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-০৪-০০৪৬)  বিপরীতমুখী ট্রাককে পাশ কাটাতে গিয়ে দুই গাড়ির সাইডে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের বডির ভাঙা অংশ বাসের মধ্যে ঢুকে পড়লে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান ও ৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক পালিয়ে যায়। বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। উভয় গাড়ির চালক ও হেলপার পলাতক আছে বলে ওসি জানান।