মৌলভীবাজার প্রতিনিধি : জেলার জুড়ী উপজেলার বাছিরপুর গ্রাম থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি গাজীপুরের টঙ্গী থানার এক পোশাক ব্যবসায়ীর বাড়ি থেকে ডাকাতরা ছয় রাউন্ড গুলিসহ বিদেশি লাইসেন্সকৃত পিস্তলটি লুট করে। এ ঘটনায় ওই ব্যবসায়ী টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর ভিত্তিতে কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী ভোরে জুড়ী ও টঙ্গী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাছিরপুর গ্রামের আইয়ুব আলীর পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করে।
জুড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

