ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক মঞ্চে আ.লীগ-বিএনপি-জামায়াত!

Link Copied!

Sylhetসিলেট প্রতিনিধি : সিলেটে একই অনুষ্ঠানে অংশ নেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী বিএনপি ও জামায়াত নেতারা। শুধু অনুষ্ঠানে অংশগ্রহণই নয়, তিন দলের নেতারা এক মঞ্চে পাশাপাশি চেয়ারে বসে একে অপরের সঙ্গে কথাও বলেন।
রোববার বিকেলে নগরীর একটি হোটেলে ‘ছাত্র সংসদ নির্বাচন- প্রয়োজনিয়তা, প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তারা অংশ নেন। এতে সব দলের নেতারাই বক্তর‌্য রেখেছেন।
জামায়াতের সহযোগী সংগঠন ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুল বাছিত চৌধুরী নাহিরের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তিনি সাবেক এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতিও ছিলেন। বর্তমানে জামায়াতের সক্রীয় কর্মী।
ইলিয়াছ মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের পরিচালনায় ওই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজের সাবেক ভিপি আসাদ উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি ডা. শামীমুর রহমান শামীম; মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অ্যাডভোকেট হাবীবুর রহমান হাবীব; জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও মদন মোহন কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ মখলু মিয়া; জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন; মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সিলেট ল’ কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনা; সিলেট ল’ কলেজের সর্বশেষ ছাত্র সংসদের ভিপি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী।
ডেমোক্রেসি ইন্টান্যাশনালের সহযোগিতায় এবং পলিটিক্যাল ফেলো এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই অনুষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনের প্রয়োজনিয়তা, নির্বাচন আয়োজনে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বক্তারা বলেন, ছাত্রসংসদ হচ্ছে ছাত্র-ছাত্রীদের সকল অভিযোগের একমাত্র কেন্দ্রস্থল, যার মাধ্যমে তারা তাদের সকল সমস্যার সমাধান করবে।
তারা আরো বলেন, ছাত্রসংসদ নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে রাজনৈতিক দলের সদিচ্ছা ও আন্তরিকতার অভাব। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কলেজ প্রশাসন প্রধানদের সাহস ও সদিচ্ছার অভাবের কারণেও ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না।
অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টোর তানভীর আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আক্তার আলী, মদন মহোন কলেজের প্রভাষক আবুল কাশেম, ঢাকা দাক্ষিণ ডিগ্রি কলেজের প্রভাষক সৈয়দ আহমেদ রিমন, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক বাবুল চন্দ্র, ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক উজ্জল রায়, ডা. এমএ আমীন, শাবি প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের একাধিক নেতা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।