ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে অজ্ঞানপার্টির ৭ সদস্য গ্রেপ্তার

Link Copied!

partiনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে অজ্ঞান পার্টির একটি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, অজ্ঞান পার্টির মূলহোতা মো. মাহাতাফ মৃধা, মো. আফজাল হোসেন, মো. হানিফ হাওলাদার, মো. সেন্টু আকন, মো. শামীম, মো. জাকির হোসেন ও মো. খোকন সরকার।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, এই চক্রটি বিভিন্ন গণ-পরিবহনে যাত্রীবেশে উঠে বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও জনসমাগম স্থলে নিরীহ যাত্রী বা পথচারীদের সাথে সখ্যতা গড়ে তোলেন।
এরপর তাদেরকে কৌশলে অজ্ঞান করার ঔষধ মিশ্রিত বিস্কুট, কেক, কলা, পানি, ডাব বা অন্যান্য খাবার খাইয়ে নিরীহ যাত্রী ও পথচারীদের অজ্ঞান করে সর্বস্ব নিয়ে পালিয়ে যান ।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮টি ডরমিকাম ট্যাবলেট, ১৮টি এপিট্রা ট্যাবলেট, ৫টি গুলের কোটায় সংরক্ষিত চেতনা বিলোপকারী ঔষধ মিশ্রিত তরল পদার্থ ও কিছু নাম না জানা ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও তিনি জানান।