নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউ থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. জাহাঙ্গীর ও মো. মিন্টু ইসলাম।
সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

