ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলের জামিন আবেদন স্থগিতের শুনানি ২ জুলাই

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে পল্টন থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের ওপর সোমবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি করে আদালত আগামী ২ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এটি শুনানির জন্য পাঠিয়ে দেন।
সোমবার সকালে সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতির আদালতে ফখরুলের জামিনের স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি পন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।
উল্লেখ্য, গত রোববার ২১ জুন দুপুরে বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুলকে এ মামলাগুলোতে জামিন দেন এবং একই সঙ্গে ফখরুলকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন।
চলতি বছরের জানুয়ারির ৪ ও ৬ তারিখ নাশকতার অভিযোগ এনে পল্টন থানায় ফখরুলের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে পুলিশ। নিম্ন আদালত গত ২ জুন ফখরুলের জামিন নামঞ্জুর করেন।
পরে গত ১৪ জুন ফখরুলের পক্ষে উচ্চ আদালতে জামিন আবেদনগুলো দাখিল করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।