ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাক্ষ্য বাতিলে খালেদার আবেদন খারিজ

Link Copied!

khaleda1নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও ১নং সাক্ষী হারুন-অর-রশীদের সাক্ষ্য বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এ আবেদনের ওপর চারদিন শুনানি করে ২৫ জুন রায়ের জন্য আজ দিন ধার‌্য করেন আদালত।
আদালতে খালেদার আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী, বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার এহসানুর রহমান, অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, দুদুকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য না নেয়ার আবেদনের পরেও আদালত হারুনের সাক্ষ্য নেয়ায়, তা বাতিল চেয়ে গত ১৪জুন আবেদন করেন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ওই আবেদনের ওপর সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পর পর চার দিন শুনানি করা হয়।
এর আগে গত ২৫ মে হারুনের সাক্ষ্য বাতিল চেয়ে বিশেষ জজ আদালতে আবেদন করেন খালেদা জিয়া।
বিশেষ জজ আদালতে ওই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর খারিজাদেশের বিরুদ্ধে খালেদা হাইকোর্টে আসেন ১৪ জুন।