ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজার্ভ ট্যাংকে গৃহবধূর লাশ, স্বামীসহ আটক ৬

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে শাহআলীতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ ছয়জনকে আটক করা হয়েছে।
নিহত বৃষ্টি আক্তার (২২) শাহ আলী থানার গুদারা ঘাট এলাকার ‘এইচ’ ব্লকের একটি দোতলা বাড়ির নিচতলায় স্বামী মো. মহিউদ্দিনকে নিয়ে থাকতেন।
নিহতের মামা হেমায়েত উদ্দিন জানান, গত শুক্রবার থেকে তার ভাগ্নি নিখোঁজ ছিল। গতকাল রাত ১১টার দিকে পুলিশ সংবাদ পেয়ে ওই বাড়ির পানির ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার স্বামীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
শাহ আলী থানার সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, রোববার রাত ১১টার দিকে ওই বাড়িতে পানি জমা রাখার ভূগর্ভস্থ ট্যাংক থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।