ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাল কোটি টাকাসহ আটক ৫

Link Copied!

takaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে এক কোটি ৫ লাখ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুর রহিম শেখ (৩৫), আব্দুর রহিমের প্রথম স্ত্রী ফাতেমা বেগম (২৪), আব্দুর রহিমের দ্বিতীয় স্ত্রী মোসা. রুবিনা খাতুন (১৯), মোহাম্মদ আসাদ (২২) ও মোহাম্মদ তাজিম হোসেন (২৬)।
রোববার ভোর ৬টার দিকে বনশ্রীর ‘কে’ ব্লকের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, আব্দুর রহিম শেখ এই চক্রের মূলহোতা। সে দীর্ঘদিন ধরে তার নিকটাত্মীয়দের নিয়ে এই ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল তাদের গ্রেপ্তার করে।