নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
রোববার ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রবিউল ইসলাম (৩৫), আমানুর রহমান (৩৮) ও সাঈদুর রহমান (২৭)।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

