নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর (১৬) শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে মেয়েটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
মেয়েটির বরাত দিয়ে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান জানান, ‘আব্দুস সালাম নামের এক ব্যক্তির সঙ্গে মেয়েটির দীর্ঘ দিন ধরে সম্পর্ক। মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সালাম প্রতিবারই তাকে বিয়ে করবে বলে প্রতারণা করতো। পরে মেয়েটি নিজেই থানায় এসে অভিযোগ করে বলে জানান এসআই সুরুজ।’
তিনি বলেন, ‘আব্দুস সালাম পেশায় গাড়িচালক। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।’
এসআই সুরুজ বলেন, ‘অভিযোগের পর আমি মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করি।’ ধর্ষণের আলামত পাওয়া গেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

