ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালবাগ কেল্লায় গাড়ি পার্কিং স্থাপনা বন্ধের নির্দেশ

Link Copied!

lalbagনিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ কেল্লার দেয়াল ভেঙে নির্মাণাধীন গাড়ি পার্কিংয়ের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
একইসঙ্গে প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইন অনুযায়ী লালবাগ কেল্লাকে সংরক্ষণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া লালবাগ কেল্লাকে কেন আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেছিলো মাননবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, লালবাগ কেল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, লালবাগকেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিং করা হচ্ছে মর্মে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর পত্রিকার সংবাদ সন্নিবেশিত করে আজ রোববার এ রিটটি দায়ের করা হয়।