ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটের প্রতিবাদে রোববার জামায়াতের বিক্ষোভ

Link Copied!

jamat-logoনিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী আখ্যায়িত করে এর প্রতিবাদে আগামীকাল রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
শনিবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন,`সরকার চলতি ২০১৫-২০১৬ সালের জন্য যে জাতীয় বাজেট ঘোষণা করেছে তা জনগণের স্বার্থবিরোধী। এ বাজেটের দ্বারা সরকারি দলের লোকদের ও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের তুষ্ট করার চেষ্টা করা হয়েছে। এ বাজেটে সাধারণ জনগণের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। ঘোষিত বাজেট একটি ঘাটতি বাজেট এবং ঋণনির্ভর। সরকার বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করলেও তা বাস্তবায়নের কোনো দিকনির্দেশনা নেই। দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক অবস্থায় এ বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়।’
শফিকুর রহমান আরো বলেন, ‘বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। পবিত্র রমজান মাসে দরিদ্র জনগণ দু’বেলা খাবার জোটাতে পারছে না। তাদের অবস্থা ‘নুন আনতে পান্তা ফুরায়’। দরিদ্র জনগণ ক্ষুধায় কষ্ট পাচ্ছে।সরকার কৃষি ও জনস্বাস্থ্য খাতে ভর্তুকি দেয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ভ্যাট বসিয়েছে। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিখাতের ওপর সরকারের উদাসীনতা প্রকারান্তরে অর্থনৈতিক উন্নয়নে সরকারের অবজ্ঞা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের মতো শিক্ষায় পিছিয়ে থাকা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ভ্যাট বসানোর মাধ্যমে মূলত শিক্ষা সংকোচনেরই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
প্রস্তাবিত জনস্বার্থ বিরোধী বাজেটের প্রতিবাদে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আগামীকাল ২৮ জুন রোববার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন।
কর্মসূচি সফল করতে জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানিয়ে দেশবাসীর সহযোগিতা কামনা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।