ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার দিন ধরে বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ

Link Copied!

shipচট্টগ্রাম প্রতিনিধি : সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গত বুধবার থেকে টানা চারদিন জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এর আগে সোমবার থেকে পণ্য খালাসে বিঘ্ন ঘটে। তবে বন্দর জেটিতে পণ্য ওঠা-নামার কাজ স্বাভাবিক রয়েছে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের উপ-সচিব প্রবাল কারণ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে গত সোমবার কেউ লাইটার জাহাজ ভাড়া নেয়নি। মঙ্গলবার একটি ভাড়া নিয়েছেন। বুধবার জাহাজ ভাড়া নেয়নি। বৃহস্পতিবার ৩টি ও শুক্রবার ৬টি লাইটার জাহাজ বরাদ্ধ দেয়া হয়েছে। তবে সাগরে সতর্কতা সংকেত থাকায় জাহাজগুলো বহিনোঙ্গরে যেতে পারছে না। এর ফলে বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ রয়েছে।’
চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) গোলাম সারওয়ার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বহির্নোঙ্গরে গত বুধবার থেকে বন্ধ রয়েছে পণ্য খালাস। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজে পণ্য বোঝাইয়ের কাজ বন্ধ থাকবে।
এদিকে বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ থাকায় কর্ণফুলি নদীতে অলস বসে আছে কয়েকশো লাইটার জাহাজ। আর বহির্নোঙ্গরে অপেক্ষা করছে ৩৭টি মাদার ভ্যাসেল। পণ্য উঠানামার কাজ হচ্ছেনা নগরীর ১৭টি বেসরকারি ঘাটেও। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছে, এর সাথে সংশ্লিষ্ট সব খাত।
শিপিং এজেন্টরা বলছেন, নির্ধারিত সময়ের বেশি বসে থাকায় বিপুল অংকের ক্ষতিপূরণ গুনতে হবে বিদেশী জাহাজগুলোকেও। এতে নেতিবাচক প্রভাব পড়বে আমদানি বাণিজ্যে।