ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা বিশ্ব-সন্ত্রাসের সঙ্গে জড়িত

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস ও নৈরাজ্যের পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, এখন বিশ্ব সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জনতার প্রত্যাশা আয়োজিত ‘২০১৫-১৬ অর্থবছরের সফলতা ও দেশ-জতির কল্যাণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘তিউনেসিয়া, ফ্রান্স ও কুয়েতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার সঙ্গে ২০ দলীয় জোটের জামায়াত ইসলামীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। যেহেতেু এই ২০ দলীয় জোটের সঙ্গে বিএনপি রয়েছে। এতেই প্রমাণ হয়, খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, এখন বিশ্ব সন্ত্রাসের সঙ্গে জড়িত। এই সন্ত্রাসের হাত থেকে বাংলাদেশও রেহাই পাচ্ছে না।’
বিএনপি-জামায়াত জোটের দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি জামায়াতকে পৃষ্ঠপোষকতা করে। আর জামায়াত বিশ্বের সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেয়। যারা এই সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে বিএনপি নেত্রী খালেদা জিয়াও নন।’ তার বিরুদ্ধেও ব্যবস্থা নিলে দেশ অনেক নিরাপদ থাকবে বলেও মনে করেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সন্ত্রাস বাড়ছে। এটি একটি বড় উদ্বেগের বিষয়। এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, সমগ্র দেশের জন্য উদ্বেগ।’
বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরের বাজেট একটি যুগান্তকারী বাজেট। এই বাজেট আগামী ৩০ জুন পাশ হবে। গত সাড়ে ৬ বছর আগে মাত্র ৮৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। আর এই অর্থবছরের ২ লাখ ৯৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অনেকে এই বাজেট সম্পর্কে সমালোচনা করে বলেছেন উচ্চাভিলাষী বাজেট। আসলে তারা হয়তো জানেন না উচ্চাভিলাষ না থাকলে উন্নয়ন সম্ভব নয়।’
সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।