ঢাকাSaturday , 27 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

Link Copied!

nariনিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রকিবুল ইসলাম মুকুল (৩৭) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। নির্যাতিতা স্ত্রীও একজন সাংবাদিক।
থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সেগুনবাগিচা থেকে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সাংবাদিকের স্ত্রী নাজনীন আক্তারের দায়ের করা একটি নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
নাজনীন জনকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার, আর মুকুল একটি বেসরকারি টেলিভিশনের বার্তা সম্পাদক বলে মিরপুর থানা পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানিয়েছেন, গত বৃহস্পতিবার নাজনীন তার স্বামী মুকুলের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নির্যাতনের মামলা দায়ের করেন। ওই মামলায় মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আরো একজন নারীকেও আসামি করা হয়েছে। তার নাম মেহেরুন বিনতে ফেরদৌস।
মেহেরুনের বিরুদ্ধে নাজনীনের অভিযোগ, তার স্বামী মুকুলের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র মেয়ে চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে নাজনীন পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে আবার তারা সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন। এর কিছুদিন পর তাদের দ্বিতীয় কন্যার জন্ম হয়।