ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় ধসে নিহত ৩, দেয়ালচাপায় মা-মেয়ের মৃত্যু

Link Copied!

Hillকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে পাহাড় ধসে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন। এছাড়া সেন্টমার্টিন দ্বীপে দেয়ালচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- আয়েশা বেগম (৪৮) ও তার মেয়ে সাদিয়া (৮)। বাকীদের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণে রামুতে পাহাড় ধসে তির জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপে দেয়ালচাপায় আয়েশা বেগম ও তার মেয়ে সাদিয়ার মৃত্যু হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপে জোয়ার ও বৃষ্টির পানিতে ডুবে দুই জন নিখোঁজ রয়েছেন। জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও গাছপালা।
অন্যদিকে, কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ও ঘোনারপাড়া এলাকায় পাহাড় ধসে ছয় জন আহত হয়েছেন।