নিজস্ব প্রতিবেদক : অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের মূলহোতাসহ ১৫ জনকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে র্যাব।
তবে কখন, কোথা থেকে তাদের আটক করা হয়েছে, আটককৃতদের নাম-পরিচয় কী এসব বিষয়ে কিছুই জানা যায়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানিয়েছেন, বিকেল পৌনে ৫টায় র্যাব-২ এর আগারগাঁওয়ের কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

