ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা বিএনপি ছাড়লেও জামায়াত ছাড়বেন না

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি ছাড়তে পারলেও জামায়াত ছাড়তে পারবেন না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরাজিত সৈনিক আখ্যায়িত করে হাছান মাহমুদ বলেন, ‘মিথ্যা কথার ওপর যদি পুরস্কার দেয়া যেত তবে খালেদা জিয়াই প্রথম পুরস্কার পেতেন।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) খালেদা জিয়া জামায়াতের ইফতার পার্টিতে গিয়েছেন। ইফতারের পর তিনি সেখানে গিয়ে হাজির হন। যুদ্ধাপরাধীদের সহযোগী ও যুদ্ধাপরাধীদের পাশে বসে তিনি বলেছেন ও বুঝিয়েছেন যে, আমি আপনাদের পাশে আছি।’
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আপনাকে প্রকাশ্যে জামায়াত ছাড়ার কথা বলেছেন। সমগ্র পৃথিবী আপনাকে জামায়াত ছাড়ার কথা বলেছেন। আপনার দলের নেতারাও জামায়াত ছাড়ার কথা বলছেন। এরপরও আপনি যখন জামায়াতের পাশে গিয়ে বসেন তখন মনে হয় আপনি বিএনপি ছাড়তে পারলেও জামায়াত ছাড়তে পারবেন না।’
দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে সাবেক এ মন্ত্রী বলেন, ‘আসলে খালেদা জিয়া চান না যে, পুলিশ পেট্রোলবোমাবাজদের গ্রেপ্তার করুক। এ জন্যই তিনি এমন কথা বলছেন।’
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, শাহজাহান আলম সাজু, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।