ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধীদের মতো গ্রেনেড হামলাকারীদেরও বিচার করা হবে

Link Copied!

Mujammelনিজস্ব প্রতিবেদক : বর্তমানে যেভাবে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে একইভাবে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে মিনাভা টেলি-টকিজের ব্যানারে ‘দেশ-মাটি ও মহানায়ক বঙ্গবন্ধু’ ভিডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যারা দেশের স্বাধীনতা চাননি। দেশের বিরুদ্ধে হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন। সেই মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে পেরেছি। এবার তাদেরও বিচার করা হবে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল।’
মন্ত্রী আরো বলেন, ‘বিগত তিনমাসের হরতাল-অবরোধের নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে যে জঙ্গি কার্যক্রম চালিয়েছিল, তারও বিচার করা হবে। তারা যেন দেশের মানুষকে এভাবে আর হত্যা করতে না পারে। এসব ষড়যন্ত্রকারীদের মাথা চাড়া দেয়ার কোনো সুযোগ আর দেয়া হবে না।’
খালেদা জিয়ার সমালোচনা করে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে বিএনপি আজও ষড়যন্ত্র করে যাচ্ছে। যেকোনো সময় তারা আবার ফুঁসে উঠে ছোবল মারতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হবো।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দেশ-মাটি ও মহানায়ক বঙ্গবন্ধু’ এ অ্যালবামটি প্রকাশ করা হয়। মিনাভা টেলি-টকিজের ব্যানারে অ্যালবামটিতে কথা ও সুর দিয়েছেন প্রীতম ফারদিন রাহী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার, গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হোসনে আরা সিদ্দিকী জুলি, এফবিসিআইর পরিচালক শেখ ফজলে ফাহিম প্রমুখ।