চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৭৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৬৯ জন।
বুধবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, ‘বুধবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬৯ জন, নিয়মিত মামলায় ৯ জন ও নাশকতার মামলায় শিবিরের ১জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এছাড়া অভিযান চলাকালে ১০ লিটার মদ ও চন্দনাইশ থেকে ৭০৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।

