ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

Link Copied!

dogব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলার পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সিন্ধুরা ও শালগাও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আলফাজ মিয়া (৫৫), হাজী রশিদ মিয়া (৬০), তানিয়া (২০), নুসরাত জাহান মাওয়া (৩) ও মো. নুরুল ইসলাম (৫০), শফিকসহ (২৫) বিশ জন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার সিন্ধুরা ও শালগাঁও গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে দুইটি গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে কুকুরটিকে এলাকাবাসী পিটুনি দিয়ে মেরে ফেলে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কতর্বরত ডা.আজহারুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে রোগীরা হাপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে ভর্তি রয়েছে।