ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাঁজা ছিনিয়ে নিতে বিজিবির ওপর হামলার চেষ্টা

Link Copied!

BGBব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পরিত্যক্ত অবস্থায় ২০০ কেজি গাঁজা উদ্ধারের পর ১২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দলের ওপর হামলার চেষ্টা করেছে এলাকার মাদক ব্যবসায়ীরা। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে।
বুধবার ভোরে কসবা উপজেলার মঈনপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম জানান, উপজেলার মঈনপুর সীমান্তের গোবিন্দপুর-কামালপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ১২ বিজিবির মঈনপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি টহল দল সেখানে অভিযান চালায়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে হামলার চেষ্টা করে। পরে খবর পেয়ে আশপাশের বিওপিগুলো থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।