ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের ভেতর থেকে ২ চোর আটক

Link Copied!

Handcupনিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের মধ্যে সোনালী ব্যাংকের ভেতরে দুই চোরকে শনাক্তের পর আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
এক নারী অ্যাডভোকেটের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে ব্যাংকের লোকজনের সহযোগিতা তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাবু (২৬), আলম (২৮)।
শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, গতকাল মঙ্গলবার সোনালী ব্যাংকের ভিতর দুই চোর এক নারী অ্যাডভোকেটের ভ্যানেটি ব্যাগ থেকে ৭৫ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে ওই অ্যাডভোকেট থানায় একটি সাধারণ ডায়েরি করে। এদিকে গতকালই টাকা চুরির বিষয়টি ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে।
তিনি আরো জানান, ওই দুজন আজ বুধবার আবারো ব্যাংকে ঢুকলে লোকজন তাদের আটক করে গণপিটুনি দিয়ে থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।