ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসাবধানতায় গেলো মা-শিশুর প্রাণ

Link Copied!

ma-sisuসিরাজগঞ্জ প্রতিনিধি : ট্রেন আসছে তাই সড়কের দুই পাশে ক্রসিং গেট ফেলেছেন গেটম্যান। কিন্তু গেটম্যানের ওই নির্দেশনার পরও ছোট শিশুকে নিয়ে দ্রত ট্রেন লাইন পার হতে চাচ্ছিলেন মা। ঠিক তখনই ট্রেন এসে তাদের ধক্কা দিলে ছিটকে পড়েন তারা। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায়।
তারা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার কোল গয়লা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মুক্তি খাতুন (২০) ও তার শিশুকন্যা সাদিয়া (৭ মাস)।
জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি অটোরিকশা থেকে নেমে দ্রুত রেলক্রসিং পার হতে গেলে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে মা-মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতলে নেয়ার পথে দু’জনই মারা যায়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মুলিবাড়ী অনুমোদিত রেলক্রসিংয়ের গেইট নামানো থাকলেও সিএনজি থেকে নেমে দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।