ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি

Link Copied!

robberyসিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলার লামাকাজি পূর্বপাড় তালুকপাড়ায় এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে যুক্তরাজ্য প্রবাসী আবদুল গণির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আবদুল গণি জানান- ১০-১২ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে তিনিসহ তার স্ত্রী ও মায়ের গলায় ধারালো ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারিতে রক্ষিত নগদ লক্ষাধিক টাকা, প্রাইজবন্ড, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
পালানোর সময় ডাকতরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’