সিলেট প্রতিনিধি : নগরীর দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকা থেকে অভিযান চালিয়ে জাল নোটের চালানসহ তিনজনকে আটক করেছে র্যাব।
আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-৯ এর এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন- কানাইঘাট উপজেলার মহিষপুর গ্রামের ময়না মিয়ার ছেলে নূর হোসেন (৪৫), একই উপজেলার শিবনগর গ্রামের মৃত উসমান আলীর ছেলে ইমদাদ উল্লাহ (৫৫) ও ঢালাইচর গ্রামের রত্ম মালাকারের স্ত্রী গীতা রাণী মালাকার (৪৫)।
উদ্ধার হওয়া প্রতিটি জাল নোট ১০০০ টাকার বলে জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পরিচালক এএসপি মাঈন উদ্দিন।

