নেত্রকোনা প্রতিনিধি : পূর্বশত্রুতার জের ধরে মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের নগর গ্রামে দুর্বৃত্তদের হাতে তোফায়েল আহমেদ রুবেল নামে (৩৫) এক যুবক খুন হয়েছেন।
সোমবার রাতে কেনো এক সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল রাতে নগর গ্রামে তার ফিসারিতে পাহারা দিতে যান। পাহারারত অবস্থায় রাত একটার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ওসি রমিজুল হক জানান, সকালে নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠালে সেখানে ময়নাতদন্ত করা হয়।

