ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ম বারের মত বন্ধ হচ্ছে ব্যাটারি রিকশা

Link Copied!

riksaচট্টগ্রাম প্রতিনিধি : নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল পঞ্চম দফায় বন্ধ করার ঘোষণা দিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ। বুধবার থেকে ব্যাটারিরিকশা বের না করার জন্য চালক ও মালিকদের নির্দেশ দিয়েছে নগর পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম রিকশা মালিক সমিতির সাথে সিএমপির ট্রাফিক বিভাগের এক বৈঠক শেষে এ নির্দেশের কথা জানায় সিএমপি।
তবে আইনি অজুহাতে রমজানের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হলে নগরজুড়ে চলমান পরিবহন সংকট আরো তীব্র হওয়ার আশংকা করছেন যাত্রীরা। এতে করে প্যাডেল রিকশা চালক ও সিএনজি টেক্সি চালকদের পকেট ভারী হলেও নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাটারি চালিত রিকশা চলাচল সংক্রান্ত হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন ২২ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। এর ফলে নগরীতে ব্যাটারিরিকশা চলাচলে আর কোন বৈধতা থাকলনা। নগর পুলিশ রিকশা থেকে মোটর ও ব্যাটারি খুলে বিধি মোতাবেক নগরীতে চলাচলের নির্দেশ দিয়েছে। অন্যথায় ব্যাটারি রিকশা পেলে উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছে নগর পুলিশ।
চলতি বছরের গত ছয় মাসে কমপক্ষে চার দফা ব্যাটারিচালিত রিকশা বন্ধ করেছে নগর পুলিশ। সর্বশেষ গত ১৫ মে ব্যাটারিরিকশা উচ্ছেদ শুরু করেছিল পুলিশ। কিন্তু আইনি জটিলতার কারণে বারবার পিছিয়ে এসেছে সিএমপি।