ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নকল গ্লুকোজ কারখানায় হানা, মালিকের জেল

Link Copied!

Jailরাজশাহী প্রতিনিধি : নগরীর মীর্জাপুর এলাকায় নকল গ্লুকোজ কারখানা সন্ধান মিলেছে। বাসাবাড়িতে কারখানা খুলে সেখানে নকল গ্লুকোজ-ডি, ম্যাঙ্গো জুস, অরোভিট ও ম্যাঙ্গো লজেন্স তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যামাণ আদালত ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল গ্লুকোজ-ডি, ম্যাঙ্গ অরোভিট, ম্যাঙ্গ লজেন্স উদ্ধার করেছে।
এ সময় মেসার্স মেঘনা ফুড প্রডাক্টস কারখানা মালিক আবু জাহেরকে আটক করা হয়। পরে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে আরো দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর এ রায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত নগরীর বিনোদপুর বাজারের কাছে মীর্জাপুর এলাকায় জাহেরের বাসায় অভিযান চালান। এ সময় তার বাড়ির ভিতরে কারখানায় নকল গ্লুকোজ-ডি তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ গ্লুকোজ-ডি, ম্যাঙ্গ লজেন্স, ম্যাঙ্গ অরোভিট জব্দ করা হয়। আটক করা হয় বাড়ি ও কারখানার মালিক আবু জাহেরকে।
ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর আরো জানান, আবু জাহের দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যান্ড ইন্সটিটিউটের (বিএসটিআই) অনুমোদন ছাড়ায় কারখানা খুলে নকল পণ্য উৎপাদন করতেন। এ কারণে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে শুধুমাত্র মেশিন ছাড়া বাকিগুলো ধ্বংস করা হয়েছে।
আটক জাহের জানান, তিনি এক বছর আগে গ্লুকোজ-ডি, লজেন্স ও অরোভিট তৈরির ওই মেশিনটি জমি বিক্রি করে ১৪ লাখ টাকায় কিনেন। এরপর থেকে তিনি ওইসব পণ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিলেন।
এদিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় গ্লকোজ-ডি’র আদলে মীর্জাপুরের নকল ওই গ্লুকোজ-ডি তৈরি করা হচ্ছিল। এতে খুব সহজেই এ নকল পণ্যটি বাজারে চাহিদা লাভ করে।