নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রিমকোর্টের ইফতার মাহফিলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথি হিসেবে উপস্থিত থাকবনে। আগামী ২৭ জুন প্রথমবারের মতো এ ইফতার মাহফিলের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ছাড়াও সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন। সুপ্রিমকোর্টের প্রশাসনিক চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে চিঠি দিয়েছে সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ।
ইফতার মাহফিল আয়োজন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং সহকারী রেজিস্ট্রার (পরিবহন) মো. ফেরদৌস ওয়াহিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ২৭ জুন শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন চত্বর মূল ফটক, হাইকোর্ট মাজার গেট, অন্যান্য পকেট গেটসহ সম্পূর্ণ ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা একান্ত আবশ্যক।
সুপিম কোর্ট সূত্র জানায়, সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম প্রধান বিচারপতি ইফতার মাহফিলের আয়োজন করছেন। ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে এই ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও স্পিকারকেও দাওয়াতপত্র পাঠানো হবে। তবে ইফতার মাহফিলে আসার বিষয়ে প্রধানমন্ত্রী মৌখিক সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

