ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে মুসলমান ছাত্রীদের হিজাব নিষিদ্ধের প্রস্তাব

Link Copied!

STUDENTআর্ন্তজাতিক ডেস্ক : মিয়ানমারের স্কুলগুলোতে মুসলমান ছাত্রীদের হিজাব নিষিদ্ধের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বৌদ্ধভিক্ষুদের একটি প্রভাবশালী সংগঠন। বর্ণ ও ধর্ম রক্ষা সংস্থা স্থানীয়ভাবে যেটি মা বা থা নামে পরিচিত, দাবি করেছে, ‘হিজাব স্কুলের জন্য নির্ধারিত পোশাকের অংশ নয়।’
মিয়ানমারে বৌদ্ধভিক্ষুদের উস্কানিতে ধর্মীয় অসহিষ্ণুতা ক্রমেই বাড়ছে। স্কুলে নিষিদ্ধের এই প্রস্তাব সেই উস্কানিরই অংশ।
গত সপ্তাহে ইয়াঙ্গুনে আয়োজিত এক সম্মেলেনে পুরো দেশ থেকে ১ হাজার ৩শ ভিক্ষু অংশ নিয়েছে। স্থানীয়ভাবে মা বা থা নামে পরিচিত বৌদ্ধভিক্ষুদের একটি অংশ বলেছে, হিজাব স্কুলের নিয়মনীতির সঙ্গে যায় না।
প্রায় ১৩০০ বৌদ্ধভিক্ষু এই সম্মেলনে অংশ নেয়। এতে আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী বিষয়গুলিকে সমর্থন দেয়ার পরিকল্পনা করা হয়। মা বা থা তাদের সুপারিশের একটি তালিকা প্রস্তুত করেছে যে বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে এর সদস্যরা আলোচনা করবে। এগুলোর মধ্যে দেশটির মুসলমানদের ওপর আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করার কথা বলা হয়েছে। মুসলমান ছাত্রীদের হিজাব বা বোরকা পরা নিষিদ্ধকরণও এর অর্ন্তভূক্ত। এছাড়া ঈদের দিন পশু হত্যাও যাতে নিষিদ্ধ করা হয় সে প্রস্তাবও করা হয়েছে।
এ ব্যাপারে মা বা থা’র সদস্য ইউ পামাউক্ষা বলেন, ‘তারা (মুসলমানরা) যখন মিয়ানমারে বাস করবে, তাদেরকে এই দেশের আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা কোন তাদের ধর্মকে লক্ষ্যবস্তু কিংবা হামলা করছি না।’