ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসের ‘ভাগ্য নির্ধারিত হবে’ আগামী ২৪ ঘণ্টায়

Link Copied!

greece-crisisআন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের ঋণসংক্রান্ত বচসাগুলোর পরিসমাপ্তি ঘটানোর জন্যে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক জরুরি আন্তর্জাতিক সম্মেলন ডাকা হয়েছে।
এ সম্মেলনে যোগ দিচ্ছেন ইউরোপের নীতিনির্ধারক অর্থনীতিবিদরা। রোববার গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস একটি নতুন প্রস্তাবনা উত্থাপন করেছেন। আইএমএফ-এর প্রাপ্য ১৬০ কোটি ইউরো পরিশোধে ব্যর্থতা ঠেকানোর সাধ্যমত চেষ্টা আছে প্রস্তাবানায়। ইউরোপীয় অর্থনীতিবিদদের একজন ঐ পরিকল্পনার ব্যাপারে মন্তব্য করেছেন, ‘অসংখ্য প্রতিশ্রুতিতে ভরপুর।’
জানা যায়, গ্রিসকে চলতি মাসের মধ্যে আইএমএফ ঋণ পরিশোধ করতেই হবে। অন্যথায় ইউরো নামক মুদ্রাব্যবস্থার আওতা থেকে গ্রিসকে সরিয়ে দেয়া হবে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন থেকেও বিদায় করে দেয়া হতে পারে।
চলতি মাসের মধ্যে গ্রিস যদি এ ঋণ পরিশোধ করতে সমর্থ হয়, তখন ৭২০ কোটি ইউরোর ঋণ তাদের দেয়া যেতে পারে বলে ভাববে ইউরোপীয় দাতারা। দেশটির ব্যাঙ্কগুলোর দেউলিয়া হওয়া ঠেকাতে এবং অর্থের তারল্য সামঞ্জস্যপূর্ণ রাখতে এটির প্রয়োজন।
গ্রিসের ব্যাংকগুলোয় ২০১০ সালের এপ্রিল মাস নাগাদ প্রায় ২৩০ কোটি ইউরোর মতো অর্থ মজুদ ছিল। কিন্তু, ২০১৫র জানুয়ারিতে তা ১৫০ কোটির নিচে চলে গেছে। অধঃগামীতা অব্যাহত।
বিগত পাঁচটি মাসের অচলাবস্থা ব্রাসলেসে কেটে যায় কিনা সেদিকে তাকিয়ে আছে গ্রিসের জনগণ। গ্রিসের ঋণপরিশোধের সময়সীমা বৃদ্ধিসহ, ঋণ পরিশোধের লক্ষ্যে আরও ঋণ সহায়তা প্রদান করা যায় কিনা, গেলেও তার সীমা কতটা, তাই নির্ধারিত হতে পারে আজ।