ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগান পার্লামেন্টে তালেবান হামলা, নিহত ৬

Link Copied!

afganআন্তর্জাতিক ডেস্ক : বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেছে আফগানিস্তানের পার্লামেন্ট ভবনটি। রাজধানী কাবুলে অবস্থিত ওই ভবন থেকে গোলাগুলি শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। হামলায় ছয় বন্দুকধারী নিহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় টিভি চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায়, পার্লামেন্ট সদস্যরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করছেন। তবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
এদিকে তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ওই ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে জানিয়েছেন,‘কয়েকজন মুজাহিদিন পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে এবং অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি চলছে।’ তিনি আরো জানিয়েছেন, আফগানিস্তানের নতুন প্রতিরক্ষামন্ত্রীকে পার্লামেন্টে উপস্থাপণ করার সময় তারা ওই হামলা চালায়।
তবে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকা পার্লামেন্ট ভবনে তালেবান যোদ্ধারাই হামলা চালিয়েছে কীনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি আফগান কর্মকর্তারা।
কাবুল পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ করিমি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন,‘আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এখন ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছি।’
কাবুল থেকে আল জাজিরা প্রতিনিধি জেনিফার গ্লাস জানিয়েছেন, গোলাগুলি চলার সময় ডায়াসে বক্তব্য রাখছিলেন পার্লামেন্ট স্পিকার। তিনি বলছেন, ‘আমরা দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। পার্লামেন্টের আশপাশের লোকজন গুলির শব্দ শুনেছে।’ গোলাগুলি শুরু হওয়ার পর রাজনৈতিক নেতাদের পার্লামেন্ট থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তিনি আরো জানিয়েছেন, পার্লামেন্ট ভবনটি এখন খালি পরে আছে এবং এর ভিতর থেকে ধোঁয়া বেরুচ্ছে।