ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা

Link Copied!

Brahmnbariaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে প্রায় ৬৩ কোটি টাকা।
সোমবার সকাল ১১টায় পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর মেয়র মো. হেলাল উদ্দিন বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬২ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকা। সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ৬০ কোটি ৯৮ লাখ ৭৪ হাজার টাকা এবং সমাপনী স্থিতি এক কোটি ৯৮ লাখ ৪১ হাজার টাকা।
উল্লেখ্য, গত ২০১৪-২০১৫ অর্থ বছরে সংশোধিত বাজেটে আয় ছিল ৩৫ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার এবং ব্যয় ছিল ৩৩ কোটি আট লাখ ১৮ হাজার টাকা। সমাপনী স্থিতি ছিল দুই কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা।
বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র। পৌরসভার এটি শেষ বাজেট জানিয়ে পৌর মেয়র গত ৪ বছরে উল্লেখযোগ্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দেন। পরে বিকেলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।