অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড সুতার উৎপাদন দৈনিক ৪ হাজার ২৪০ কেজি বাড়াবে। এ লক্ষ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ মেশিনারিজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিতে ১৫ হাজার ৪৮০ নতুন স্পিন্ডলস স্থাপন করবে। এর মাধ্যমে কোম্পানিটি প্রতিদিন ৪ হাজার ২৪০ কেজি সুতা বেশি উৎপাদন করতে পারবে। এতে কোম্পানির করপরবর্তী মুনাফার পরিমাণ ৪ কোটি টাকা দাঁড়াবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ। মেশিনারিজ আমদানি করার লক্ষ্যে গত ১৭ জুন এলসি খুলেছে কর্তৃপক্ষ।

