ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬০ হাজার পথচারীকে ইফতার করাবে ইসলামী ব্যাংক

Link Copied!

islami-bankঅর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রমজান মাসব্যাপী ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৬০ হাজার পথযাত্রী রোজাদারের মাঝে ইফতার বিতরণের কর্মসূচী গ্রহণ করেছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে গত শনিবার, ২ রমজান ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইফতার বিতরণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার ও আবদুস সাদেক ভুঁইয়া এবং বিজনেস প্রোমোশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান ড. মো. কামালুদ্দিন জসিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মসূচীর প্রথম দিনে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, মহাখালী-বনানী, মৌচাক-রামপুরা, নয়াবাজার -সদরঘাট ও যাত্রাবাড়ী এলাকায় ২ হাজার পথযাত্রী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।