ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব যোগ দিবস পালিত,
সহিংসতা কমাবে যোগাসন: মোদী

Link Copied!

modiআন্তর্জাতিক ডেস্ক : দিল্লির আম জনতার সঙ্গে মিলে আন্তর্জাতিক যোগ দিবসটি পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজপথে দাঁড়িয়ে যোগাসনও করেছেন তিনি। রোববার সকালে আম জনতার ৩৭ মিনিটের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩৭ হাজার মানুষ।
যোগ দিবস উপলক্ষ্যে সকাল থেকেই সেজে উঠেছিল রাজধানী দিল্লি। মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ইন্ডিয়া গেটের সামনের সড়কে। অনুষ্ঠান স্থলে বিছিয়ে দেয়া হয়েছিল রং বেরং এর কয়েক হাজার শতরঞ্জি।
স্থানীয় সময় সকাল ছটা চল্লিশে রাজপথে পৌছন প্রধানমন্ত্রী। তখন বাবা রামদেব সহ হাজির চারজন যোগা বিশেষজ্ঞ। সেখানে ইয়োগা অনুশীলনে যোগ দিয়ে অংশগ্রহণকারীদের বিস্মিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগব্যায়াম অনুরাগী মোদী জানিয়েছেন, তিনি প্রতিদিনই প্রাচীন ভারতীয় এই শিল্পের চর্চা করে থাকেন।
যোগ দিবসের অনুষ্ঠান শুরুর আগে রাজপথে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, নিয়মিত যোগ চর্চার মাধ্যমে টেনশন মুক্ত বিশ্ব গড়া সম্ভব। এছাড়া এই চর্চা মানুষের মধ্যে লোভ,  রুক্ষতা এবং সহিংসতা কমিয়ে সত্যি এবং সাহস বৃদ্ধি করে বলেও জানিয়েছেন মোদি।
২১শে জুনকে আন্তর্জাতিক ইয়োগা দিবস হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘে আহবান জানিয়েছিলেন মোদী নিজেই। দিল্লির ওই যোগ অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তা, সেনা সদস্য এবং শিক্ষার্থীসহ ৩৭ হাজারের  মানুষ ৩৫ মিনিটের এক যোগব্যায়াম সেশনে অংশ নিয়েছে। কোনও একক ভেন্যুতে সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা যোগব্যায়াম ক্লাসের নতুন গিনেস বিশ্ব রেকর্ড করার জন্যই এই আয়োজন। ভারতের অন্যান্য শহরে যোগব্যায়ামের এ ধরনের বিভিন্ন আয়োজনে আরও লাখ লাখ লোক অংশ নিচ্ছেন বলে ধারনা করা হচ্ছে।বিশ্বের অন্যান্য দেশেওও উদযাপিত হচ্ছে দিবসটি। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সাথে নিউ ইয়র্কে দিবসটি উদযাপনে অংশ নিচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ । রোববার লন্ডনের টাইমস স্কয়ারে ৩০ হাজার লোক যোগব্যায়ামে অংশগ্রহণ করতে পারেন বলে আশা করা হচ্ছে।
তবে এই দিবসটিকে ঘিরে একধরনের বিতর্কও দেখা দিয়েছে। কয়েকটি মুসলিম সংগঠন বলছে, যোগব্যায়াম মূলত একটি হিন্দু ধর্মীয় আচারের অংশ এবং তা ইসলামের পরিপন্থী। আর মোদীর সমালোচকরা একে হিন্দু জাতীয়তাবাদ সরকারের প্রাচীন ভারতীয় রীতি-নীতি প্রচারের এজেন্ডা হিসেবেই দেখছেন।