ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে মালি বিদ্রোহীরা

Link Copied!

maliআর্ন্তজাতিক ডেস্ক : মালির বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত মাসে সরকার থেকে এই শান্তি চুক্তির ব্যাপারে বলা হলে সেটি স্বাক্ষর করতে রাজি হয়নি তুয়ারেগ নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী। কিন্তু পরে তাদের দাবি মেনে নেওয়ার পর ওই চুক্তিটি বাস্তবায়িত হয়। শান্তি চুক্তিটি আলজেরিয়ার মধ্যস্ততায় সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
তুয়ারেগ ২০১২ সালে টিমবুকটুসহ মালির উত্তরাঞ্চল দখল করেছিল। কিন্তু পরে সেটি ২০১৩ সাল পর্যন্ত আল কায়েদার অধীনস্থ ছিল। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর মালিতে এ পর্যন্ত চারটি বিদ্রোহ সংগঠিত হয়েছিল।
সম্প্রতি বিদ্রোহের শুরুর দিকে মালির রাজধানী বামেকোর স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কিছু ছাড় পাবে বলে আশা করেছিল তুয়ারেগ। তাদের সেসব ছাড়ের দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ। আর এ কারণেই চুক্তিটি স্বাক্ষরিত হতে বিলম্ব হচ্ছিল।
চুক্তি স্বাক্ষরের পর নতুন নিরাপত্তা পরিকল্পনা হিসেবে অব আজাওয়াদ অঞ্চলের জন্য একটি উন্নয়ন কর্মসূচির ব্যাপারে একমত হয়েছে সরকারের বিভিন্ন কর্মকর্তারা। বৃহস্পতিবার, সরকার বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও বাতিল করা হয়েছে।
সবাই একত্রে মিলে একটি ভ্রাতৃত্বপূর্ণ, এবং আগের চেয়ে আরো সমৃদ্ধ মালি গড়ে তোলার আহ্বান জানিয়েছে সরকার। প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইটা বামাকোর একটি অনুষ্ঠানে বলেন,‘ মালির শান্তি দীর্ঘজীবি হোক।’
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মালির উত্তরাঞ্চলে সন্ত্রাস এবং সহিংসতার কারণে প্রায় ১ লাখ ৪০ হাজার উদ্বাস্তু বিশ্বের বিভিন্ন দেশে বাস করছে। এছাড়া দুই বছর আগে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করার সময় ৪৯ জনের মৃত্যু হয়েছিল।