আর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার আফ্রিকান-আমেরিকান গির্জা খুলে দেয়া হয়েছে। রোববার সংস্কারের জন্য গির্জাটি খুলে দেয়া হয়।
বুধবার শেতাঙ্গ তরুণ ডিলান রুফের ছোড়া গুলিতে গির্জায় নয় কৃষ্ণাঙ্গ নিহত হয়। এ ঘটনার পর বন্ধ করে দেয়া হয় গির্জাটি। বৃহস্পতিবার পুলিশ ঘৃণা ছড়ানোর অপরাধের অভিযোগে হত্যাকারী ডিলান রুফকে গ্রেপ্তার করে।
গির্জার যে কক্ষটিতে নয়জনকে হত্যা করা হয়েছিল সেখানে শনিবার ইম্যানুয়েল আফ্রিকান ম্যাথডিসট এপিসকোপাল চার্চের সদস্যরা মিলিত হয়েছিলেন। সেখানে বৈঠক শেষে অংশগ্রহণকারী হ্যারল্ড ওয়াশিংটন বলেন, রোববার সবার জন্য গির্জার দরজা খুলে দেয়া হবে।
তিনি বলেন, ‘আমরা এমন লোকদের পেতে যাচ্ছি যাদের কখনও আমারা দেখিনি আর ভবিষ্যতে কখনও দেখব না। এটা ঈশ্বরের গির্জা-আপনি কাউকে ফিরিয়ে দিতে পারেন না।’
এদিকে পুলিশ জানিয়েছে, তার অনলাইনে পোস্ট করা একটি বার্তার বিষয়ে তদন্ত করছে। এটা খুব সম্ভবত বন্দুকধারী রুফের। এতে হত্যার ইচ্ছার বিষয়টি উঠে এসেছে।

