ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে মহাসড়কে ভোগান্তি হবে না

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে মহাসড়কে কোনো ভোগান্তিতে পড়তে হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদে নিরাপদে বাড়ি ফেরা, ঢাকা মহানগরীর প্রবেশ এবং বহির্গমন পয়েন্টগুলো যানজট মুক্ত রাখা, মহাসড়কে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে পুলিশ বাহিনী, টহল টিম ও হাইওয়ে পুলিশের সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
আর এসব বিষয়ে নেয়া সমন্বিত পদক্ষেপ নিয়ে আরো বিস্তারিতভাবে আগামীকাল (সোমবার) সকল স্টেক-হোল্ডারদের নিয়ে একটি সভা করবে যোগাযোগ মন্ত্রাণালয়।
রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা জানান।
এ সময় ওয়াবদুল কাদের পদ্মা সেতুতে চার লেন যুক্ত হওয়ার কথা জানান। ইতোমধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর কালো মেঘ কেটে এখন আলো ঝলমল করছে। চলছে নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। আগামী অক্টোবরে শুরু হতে যাচ্ছে মূল পাইলিংয়ের কাজ।
যোগাযোগ মন্ত্রী বলেন, ২ হাজার ৪ টন ক্যাপাসিটির হ্যামার এখন পদ্মা পাড়ে চলে এসেছে। অক্টোবর হতে শুরু হতে যাচ্ছে মূল পাইলিংয়ের কাজ। এরইমধ্যে শুরু হয়ে যাবে নদী শাসনের মূল কাজ। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদ্মা সেতুতে চার লেন মহাসড়ক যুক্ত হবে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্যে ১৪০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ঢাকা-জয়দেবপুর চারলেনের কাজও শেষ পর্যায়ে। আগামী ঈদে এসব মহাসড়কে কোন দুর্ভোগ, ভোগান্তি থাকবে না বলে জানান মন্ত্রী।
মেট্রোরেল সম্পর্কে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের যোগাযোগের নেটওয়ার্ক মেট্রোরেল প্রকল্পের কাজও এগিয়ে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ৮টি টেন্ডার আহ্বান করা হবে। এরপর আগামী ফেব্রুয়ারি মাসে মেট্রোরেলের কাজ শুরু হবে।
রাজধানীর যানজট প্রসঙ্গ তুলে ধরেন বলেন, যানজট নগর জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনার নাম। এটা আমার একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভবন নয়। এতে অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বয় দরকার। সকলের সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমরা আশা করি স্বস্তি দিতে পারবো।
সম্প্রতি ভুটানে চার দেশের চুক্তি বিষয়ে তিনি বলেন, গত ১৫ জুন ভূটানের রাজধানী থিম্পুতে চার দেশের যোগাযোগ মন্ত্রী ও সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ, ভূটান, ভারত ও নেপালের সড়ক পরিবহন মন্ত্রীদের ভূটানে সভা অনুষ্ঠিত হয়। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি তা সফল করতে চাই । প্রতিবেশি দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অধিক সুদৃঢ়। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক উদ্যোগগুলোর প্রতি আমাদের সরকারের রয়েছে সুদৃঢ় আস্থা ও সমর্থন।
চুক্তিটি স্বাক্ষরের মধ্য দিয়ে চার দেশের নির্ধারিত রুটে ব্যক্তিগত গাড়ি, পণ্য এবং যাত্রীবাহী পরিবহন চলাচল করতে পারবে। এতে চারদেশের মানুষের মধ্যে পিপল-টু-পিপল কন্ট্রাক্ট প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, যা দেশগুলোর অর্থনীতিতে গতি আসবে।