ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন ৬ জুলাই

Link Copied!

kibriyaসিলেট প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন করা হবে আগামী ৬ জুলাই। রোববার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক মনির আহমদ পাটওয়ারী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার শুনানি শুরু হয়। শুনানিকালে চার্জশিটভুক্ত ৩২ আসামির মধ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ এবং হরকতুল জিহাদের কয়েকজন জঙ্গীসহ মোট ২০ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
অসুস্থতাজনিত কারণে আদালতে অনুপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী।
এছাড়াও অন্য মামলায় হাজিরার কারণে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে আনা হয়নি।
সিলেট বিভাগীয় দ্রু বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পূর্ব নির্ধারিত তারিখ ছিল আজ রোববার। শুনানি শেষে আদালত ৬ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং ওই দিনই মামলার চার্জ গঠন করা হবে।
গত ১১ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ আলোচিত এই মামলাটি দ্রু নিষ্পত্তির লক্ষে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২ জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন ।