ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার কেসের ওপর চলছে

Link Copied!

Rafiq-ul-haqনিজস্ব প্রতিবেদক : এ সরকার বিরোধীদলের ওপর মামলা দিয়ে টিকে আছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
রোববার বেলা ৩টার দিকে সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কোনো কিছু হলেই সরকার বিরোধীদলের ওপর মামলা দিচ্ছে। কেসের ওপর কেস। এতো কেস কেন?’ সরকারের প্রতি প্রশ্ন রাখেন ব্যারিস্টার রফিক উল হক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের পর তিনি সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘একটা দলের মহাসচিবকে সরকার মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। কোনো কিছু হলেই সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর একের পর এক মামলা জড়িয়ে দিচ্ছে।’ এগুলো সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন এ আইনজীবী।
পল্টন থানায় নাশকতার অভিযোগ এনে চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশের দায়ের করা তিন মামলায় আজ রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেয় হাইকোর্ট।
ব্যারিস্টার রফিক উল হক আজ রোববার আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি মির্জা ফখরুলের অসুস্থতার কথা উল্লেখ করেন।