ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে আগ্রহী নয় বাংলাদেশের নারী শ্রমিকরা

Link Copied!

nariআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গৃহস্থালী কাজে আগ্রহ দেখাচ্ছে না বাংলাদেশের নারী শ্রমিকরা। কম বেতন এবং নানা তিক্ত অভিজ্ঞতার কারণে তারা সৌদি যেতে যাচ্ছেন না। ফলে এ বছর ধারণার চাইতেও কম সংখ্যক নারী সেখানে যাওয়ার আবেদন করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মিশনের শ্রম পরামর্শদাতা মোহাম্মদ সরওয়ার আলম।
তিনি বলেছেন, চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১শটি নিয়োগ অফিস থেকে মাত্র ৫ হাজার নারী রেজিস্ট্রেশন করেছেন। তবে নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য হাঙ্গামা শেষে এই সংখ্যা আরো কমবে বলে জানান সরওয়ার আলম। ইতিমধ্যে প্রায় ৫শ নারীর প্রক্রিয়া এবং কাগজপত্র তৈরি সম্পন্ন হয়েছে। এই রমজান মাসেই তারা সৌদিতে পৌঁছাবেন।
সৌদি আরব যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নারীদের আগ্রহ কমে যাওয়ার কারণ হিসেবে মোহাম্মদ সরওয়ার আলম বলেন,‘সৌদি সরকার এসব গৃহকর্মীদের মাসিক বেতন মাত্র ৮শ রিয়াল(বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার টাকা) নির্ধারণ করেছে। এই অল্প বেতনের জন্য তারা পরিবার পরিজনকে ফেলে আসতে চাচ্ছে না।’
এছাড়া সৌদিতে বাসাবাড়ির কাজে নিয়োজিত নারী শ্রমিকরা প্রায়ই নানা নির্যাতনের শিকার হয়ে থাকে। এ সম্পর্কে সরওয়ার আলম বলছেন, নিয়োগ চুক্তিতে নারী শ্রমিকদের আইনী অধিকারের বিষয়ে কোনো নিশ্চয়তা না থাকার কারণেও উৎসাহ হারিয়েছে বাংলাদেশের নারীরা।
গত আট বছর ধরে বাংলাদেশ থেকে সৌদিতে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া বন্ধ ছিল। এখন এটি শুরু হওয়ার কিছু দিন পর নারী শ্রমিকদের মধ্যে সৌদি যাওয়ার আগ্রহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তবে তিনি মনে করেন, অতীতে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নানা তিক্ত অভিজ্ঞতার সম্মুখিন হয়েছিলেন বাংলাদেশের নারীরা। কিছু সৌদি মালিক এসব কর্মীদের অতিরিক্ত কাজ করাতেন বলেও অভিযোগ করেছেন বাংলাদেশ মিশনের ওই কর্মকর্তা।