ঢাকাSaturday , 20 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির নবগঠিত কমিটির সমাবেশ, বোমা বিস্ফোরণ

Link Copied!

JAPA
রংপুর প্রতিনিধি :

নগরীতে নবগঠিত জেলা ও জাতীয় পার্টির এরশাদ সমর্থকরা শাপলা চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভমিছিল ও সমাবেশ করেছে। এসময় সমাবেশে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে এরশাদ সমর্থকরা শাপলা চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশ চলাকালে সেখানে কে বা কারা দুটি হাতবোমা ফাটায়। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হন। এ সময় সেখানে উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব এরশাদের ভাতিজা সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ।

এ সময় ঢাকা থেকে মোবাইল ফোনে এরশাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি নবগঠিত কমিটির সঙ্গেই আছি। তোমরাও তাদের সঙ্গে থেকো।’

সমাবেশে জেলা মহানগরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

অন্যদিকে, সকাল থেকেই জাতীয় পার্টির রাঙ্গাপন্থিরা সেন্ট্রাল রোডের পার্টির কার্যালয়ে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বাংলামেইলকে জানান, এরশাদ সমর্থকরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করতে চেয়েছে তাই অনুমতি দেয়া হয়েছে। তাছাড়া তারা যেখানে সমাবেশ করেছে সেটা ১৪৪ ধারার আওতামুক্ত । সভাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।